বাংলা ভাষার অপমান নিয়ে উত্তাল বিধানসভা: মমতার স্লোগান- “মোদি চোর, বিজেপি চোর”

বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভা রণক্ষেত্রের রূপ নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। এর পাল্টা হিসেবে তৃণমূলও প্রতিবাদে নামলে পরিস্থিতি চরমে পৌঁছে যায়।

বিধানসভার ওয়েলে নেমে আসেন খোদ মুখ্যমন্ত্রী। একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি শুরু হয়। মমতার ভাষণ চলাকালেই বিজেপি সদস্যরা স্লোগান তুলতে থাকেন।

বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন,

“এদের মতো অপদার্থ, নির্লজ্জ, অসভ্য দল জীবনে দেখিনি। এটা বাংলা, এখানে মুখ বন্ধ করে দেওয়া যাবে না। বাংলার মানুষকে অপমান করা হলে তার জবাব বাংলার মানুষ দেবে।”

এরপরই তিনি বিজেপিকে “চোর-ডাকাতের দল” আখ্যা দেন। তাঁর সঙ্গে তাল মিলিয়ে তৃণমূল বিধায়করা স্লোগান দিতে থাকেন,

“মোদি চোর,

বিজেপি চোর,

অমিত শাহ চোর।”

Related Articles

নক্ষত্রের মৃত্যু নেই- একজন দেশনেত্রী খালেদা জিয়া

ওসমান হাদি হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি সিইসির